Why Choose - Syed Ashraful Islam Poura Mohila College, Kishoreganj

সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ, কিশোরগঞ্জ- এর নিজস্ব কতকগুলো ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে যে, বৈশিষ্ট্যগুলোর কারনেই মূলত এই কলেজে আগত ছাত্রীরা ধাপে ধাপে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে.
নিম্নে বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হল :

* বিষয়ভিত্তিক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রভাষক কর্তৃক পাঠদান।
* সম্পূর্ণ নিরপেক্ষ নিয়োগপরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে প্রভাষকদের নিয়োগ দান।
* একাদশ শ্রেণীতে গণিত ও ইংরেজি বিষয়ে সাধারণ ক্লাস ছাড়াও অতিরিক্ত ক্লাস এর ব্যবস্থা।
* নিয়মিত শ্রেণিকক্ষে পাঠ্যবিষয় বুঝিয়ে দিয়ে পড়া দেয়া এবং পরের দিন পড়া আদায় করা।
* দৈনিকপাঠ না শিখলে সংশোধনী ক্লাসের মাধ্যমে পড়া শেখানোর ব্যবস্থা।
* সকল শাখায় ছাত্রীর সংখ্যা ৩৫-৪৫ জনের মধ্যে সীমিত।
* একাদশ শ্রেণীতে প্রতি বিভাগে সার্বক্ষণিক চার জন প্রভাষকের ব্যবস্থা।
* নিয়মিত ক্লাসে দৈনিক পাঠদান  এবং মূল্যায়নের ভিত্তিতে  মার্কস এর ব্যবস্থা।
* কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা।
* ধর্মীয় নিয়ম-নীতির ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা।
* শিক্ষার্থীদেরকে শৃঙ্খলাবদ্ধ ও স্বনির্ভর করে গড়ে তোলার ব্যবস্থা।
* আধুনিক স্বাস্থ্যসম্মত শ্রেণিকক্ষ।
* সু-সজ্জিত বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব।
* ছাত্রী ভর্তির ক্ষেত্রে যোগ্যতা ও মেধার প্রাধান্য দেয়া।
* ছাত্রীদের খেলাধুলার সুব্যবস্থা রয়েছে। 
* ছাত্রীদের স্কাউটে ভর্তি করার ব্যবস্থা আছে।
* ছাত্রীর শ্রেণি অনুসারে উপযুক্ত বয়সের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ।
* ছাত্রীদের লেখাপড়া সম্পর্কিত যেকোন ধরনের সমস্যা ও পরামর্শ সরাসরি ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার সুযোগ।
* যেকোন ধরনের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
* অনুত্তীর্ণ শিক্ষার্থীদের আগের ক্লাসে রেখে যথাযথ যত্নের ব্যবস্থা।
* সুনিয়ন্ত্রিত শৃংখলাপদ্ধতি ও কঠোর নিরাপত্তাব্যবস্থা।
* সার্বক্ষণিক প্রতিষ্ঠানের ভিতরে ও বাহিরে এবং শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হয়। 
* ছাত্রীদের সুবিধার্থে প্রতিষ্ঠানে ০৬ তলা বিশিষ্ট একটি হোস্টেলের সুব্যবস্থা রয়েছে।

                                                                                                একাডেমিক ভবন (PMCK)

Upcomming Events

Dec 2025
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
2025-12-01 12:00 AM - 2025-12-31 11:00 PM
Feb 2025
শিক্ষা সফর
2025-02-01 12:00 AM - 2025-03-31 11:00 PM
Jan 2025
বার্ষিক ক্রীড়া
2025-01-01 12:00 AM - 2025-02-01 11:00 PM
Feb 2025
ক্লাস পার্টি
2025-02-01 12:00 AM - 2025-02-28 11:00 PM